ব্রাহ্মণবাড়িয়ায় ৪ কাউন্সিলর প্রার্থীর নির্বাচন বর্জন

downloadনিজস্ব প্রতিবেদক : কেন্দ্র দখল ও ভোট চুরির অভিযোগ তুলে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে চার নম্বর ওয়ার্ডের চার কাউন্সিলর প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।আজ রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে অজিত কুমার দাস (প্রতীক-পানির বোতল), অাহসান উল্লাহ অাহসান (প্রতীক-টিউব লাইট), কিংকর ঘোষ (প্রতীক-পাঞ্জাবি), মইনুল ইসলাম টুটুল (প্রতীক-টিউব লাইট) নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
এসময় তারা জানান, অপর কাউন্সিলর প্রার্থী মিজান অানসারী (উট পাখি প্রতীক) ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল নিয়েছেন। এছাড়া তাদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেন তারা। এ অবস্থায় তারা বাধ্য হয়ে নির্বাচন বর্জন করার ঘোষনা দেন।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৬০ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ জাতীয় আরও খবর

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির