,

আমাদের অর্থনীতিতে একটার পরে একটা ধাক্কা আসছে (ভিডিও)

Untitled-1-copy24-500x318 (1)আমাদের অর্থনীতিতে একটার পরে ধাক্কা আসছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ। শুক্রবার রাতে সময় টিভিতে মুজতবা দানিশের উপস্থাপনায় সম্পাদকীয় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অধ্যাপক আবু আহম্মেদ বলেন, বেশ কিছুদিন আগে থেকে আমাদের অর্থনীতিতে একটা পর একটা ধাক্কা আসছে। রাষ্ট্রীয় ব্যাংক থেকে টাকা লুট, বেসরকারি ব্যাংক থেকে টাকা লুট, কেন্দ্রীয় ব্যাংক থেকেও টাকা লুট।
ফিলিপাইনকে ধন্যবাদ। কারণ ফিলিপাইনের সরকার তাদের দেশের এই ঘটনার সাথে যারা জড়িত তাদের কোর্টে ডেকে বিচারে কাঠগড়ায় দাড় করাচ্ছে। সেই দেশের সরকার চাইলে আমাদের বিষয়টি হেলা-ফেলায় পাশ কাটিয়ে দিতে পারত, সেটা তারা করে নাই। তারা আমাদের দেশে রাষ্ট্রদূতকে ডেকেছেন। তারা আমাদেরকে সত্য ঘটনাটা জানাতে চান।
তিনি আরো বলেন, আমাদের বাংলাদশে ব্যাংকরে বিদায়ী গর্ভনর আতউির রহমান এই ঘটনাকে এতটা গুরুত্ব দেননি। তিনি এতবড় ঘটনাকে কেন সরকারকে জানালেন না সেটাও আমার বোধগম্য নয়। অথচ গর্ভনর আতউির রহমান বললেন জানালেই বা কি হত?
তিনি বলেন, ফিলিপাইন থেকে যদি আমাদের টাকা নিয়ে কোন নিউজ না হত তাহলে হয়তো আমরা জানতাম না যে আমাদের টাকা চুড়ি হয়েছে। অতীতে কি আরও টাকা চুড়ি হয়েছে এমন প্রশ্ন এখন সবার ?
বাংলাদেশ ব্যাংকে আসলে কি ঘটেছে সেটা জানতে হলে আমাদেরকে অপেক্ষা করতে হবে। হ্যাকারা কি আমাদের সিস্টেম হ্যাক করেছে, নাকি সুইফ কোড চুড়ি করেছে, নাকি ব্যাংকের লোকজন এত জড়িত এসব প্রশ্নের উত্তর মিলবে তদন্ত রিপোর্টের পরে।
এই ঘটনার পরে বাংলাদেশ ব্যাংকের ইমেজ নষ্ট হয়ে গেছে। সারা বিশ্বের মানুষ তাদের কেন্দ্রীয় ব্যাংকে টাকা রাখে ঐখানে তো কারও টাকা চুড়ি হয় না আর আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংকের সিস্টেম এত দুর্বল যে আমাদের কাছ থেকে টাকা নিয়ে গেল লুটেরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা