,

দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়কে বিজিএফসিএল’র সহায়তা

Sarail Pic, 19.03.16-সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলের দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবকাঠামো নির্মানে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী লিমিটেড (বিজিএফসিএল) এর আর্থিক অনুদানের ৫০ হাজার টাকার একটি চেক গতকাল শনিবার বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি দৈনিক মানবজমিনের নির্বাহী সম্পাদক শামীমুল হক অনুদানের চেকটি বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের এডহক কমিটির বর্তমান ও চেয়ারম্যান সরাইল প্রেসক্লাবের অর্থ-সম্পাদক মোহাম্মদ মাহবুব খান বাবুল, অভিভাবক প্রতিনিধি আরিফুর রহমান বুলবুল, সাবেক অভিভাবক সদস্য মোঃ ইসলাম মিয়া, মোঃ আনোয়ার হোসেন, সদস্য সচিব প্রধান শিক্ষক মোহিত কুমার দেব, সাংবাদিক জাবেদ রহিম বিজন, সহকারি শিক্ষক প্রতিনিধি মোঃ আবু জাহেদ, সহকারি প্রধান শিক্ষক মোঃ বেলায়েত হোসেন, শিক্ষক মাওলানা আমিনুল ইসলাম, মোঃ আইয়ুবুর রহমান, মোঃ মনিজুর রহমান, মোঃ আকতার হোসেন, মোঃ ইউনুছ মিয়া, কৃষ্ণ দুলাল, সুজন মিয়া ও প্রিয়লাল ভৌমিক। বিদ্যালয় কর্তৃপক্ষ এই অনুদান প্রাপ্তিতে বাংলাদেশ গ্যাস ফিল্ডস লিমিটেডের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা ভবিষ্যতে বিদ্যালয়ের উন্নয়নে সহায়তার হাত প্রসারিত করবেন সেই আশাবাদ ব্যক্ত করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে