মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পৌর নির্বাচন : ব্রাহ্মণবাড়িয়ায় ৩৫ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

UP_nirbachan_496279386_966873528আগামী রোববার (২০ মার্চ) অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে ৪৮টি কেন্দ্রের মধ্যে ৩৫টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চি‎হ্নিত করেছে পুলিশ প্রশাসন। এসব কেন্দ্রের জন্য বিশেষ নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, ঝুঁকিপূর্ণ চিহ্নিত ৩৫টি কেন্দ্রে ৬জন করে এবং সাধারণ ১৩টি কেন্দ্রে ৫জন করে পুলিশ সদস্য থাকবে। প্রতিটি কেন্দ্রে ১২ জন আনসার সদস্যের মধ্যে ২জন অস্ত্রধারী থাকবে। ঝুঁকিপূর্ণ চিহ্নিত কেন্দ্রে ৮টি এবং সাধারণ কেন্দ্রে ৭টি অস্ত্রধারী নিয়োজিত থাকবে।এছাড়া পুলিশের ৪টি স্ট্রাইকিং ফোর্স, ২ প্লাটুন বিজিবি ও র‌্যাবের ১০টি টিম কাজ করবে বলে জানান পুলিশ সুপার।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বশিরুল হক ভূঁইয়া জানান, এ পৌরসভার ১২টি ওয়ার্ডের ভোটগ্রহণের জন্য ৪৮টি কেন্দ্র করা হয়েছে।
এ পৌরসভার মোট ভোটার সংখ্যা এক লাখ ২৯ হাজার ৩৭ জন। এর মধ্যে ৫১ হাজার ৯১০ জন নারী এবং ৫১ হাজার ২৭ জন পুরুষ ভোটার রয়েছে। এখানে মেয়র পদে ৫জন, সাধারণ কাউন্সিলর পদে ৬০ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী