,

ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

B.baria BGB Picব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় দিনভর মাদক বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার ভোর থেকে বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এসব মাদকদ্রব্য উদ্ধার করেন।
বিজিবি জানায়, শুক্রবার সকাল ৬টার দিকে জেলার আখাউড়া উপজেলার কাশিনগর সীমান্ত এলাকায় স্থানীয় আজমপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি জওয়ানরা অভিযান চালিয়ে ১২০ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজা উদ্ধার করেন। এছাড়া একই উপজেলার ফকিরমোড়া সীমান্ত ফাঁড়ি বিজিবি জওয়ানরা দুপুর ২টার দিকে স্থানীয় আনোয়ারপুর এলাকা থেকে ১২ বোতল হুইস্কি উদ্ধার করেন।
এদিকে, জেলার বিকেলে কসবা উপজেলার কাশিরামপুর এলাকায় স্থানীয় মঈনপুর সীমান্ত ফাঁড়ীর বিজিবি জওয়ানরা অভিযান চালিয়ে ২১ বোতল হুইস্কি উদ্ধার করেছেন।
১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল শেখ ফরহাদুজ্জামান জানান, মাদক উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে