আশুগঞ্জে ইয়াবা ও মদসহ ২ যুবক আটক

Pic Brahmanabriaব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ইয়াবা ট্যাবলেট ও বিদেশি মদসহ মিস্টার মিয়া (১৮) ও জুয়েল (১৮) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার শরীয়তনগর এলাকার স্টেশন রোড থেকে তাদের আটক করা হয়। আটক মিস্টার মিয়া জেলার সরাইল উপজেলার পনিশ্বর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে এবং জুয়েল আশুগঞ্জ উপজেলার বাজারহাটি এলাকার বিল্লাল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে উপজেলার শরিয়তনগর এলাকার স্টেশন রোডের একটি গোডাউনে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় পুলিশ ২০০ পিস ইয়াবা ও তিন বোতল বিদেশি মদসসহ মিস্টার ও জুয়েলকে আটক করে। তবে আটকের পর থেকে এই দুই যুকককে ছাড়িয়ে নিতে একটি প্রভাবশালী মহল জোর তদবির করেছেন বলে জানা যায়। পরে শুক্রবার সকালে এ ঘটনায় আশুগঞ্জ থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা নেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই যুবক এই মাদক আশুগঞ্জ উপজেলার মাদক ব্যবসায়ী রাশেলের বলে পুলিশের কাছে জানায়। পুলিশ রাশেলকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন এলাকায় অভিযোন চালাচ্ছে। আটককৃত দুই যুবককে শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির