নাসিরনগরে বঙ্গবন্ধুর জম্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস পালিত

Nasirnagar Picture(17 m.)আকতার হোসেন ভুইয়া : নাসিরনগরে নানা কর্মসূচীর মধ্যদিয়ে আজ বৃহস্পতিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে নাসিরনগর উপজেলা প্রশাসন দিনব্যাপী কর্মসূচী পালন করে। কর্মসূচীর মধ্যে ছিল বঙ্গবন্ধুর জীবন,বাংলাদেশের মুক্তিযুদ্ধ,স্বাধীনতা ও আর্দশের উপর আলোচনা সভা,বর্ণাঢ্য শোভাযাত্রা,শিশুদের চিত্রাষ্কন, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী। সকালে উপজেলা সদরে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরে বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক লিয়াকত আব্বাস টিপুর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জ্ামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,সাবেক উপজেলা চেয়ারম্যান লেঃ অবঃ গোলাম নূর,অধ্যক্ষ মোঃ আলমগীর, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফি উদ্দিন আহমেদ,সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজ্বী আবদুল গাফ্ফার,উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী,সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি বশির আল হেলাল,উপজেলা ছাত্রলীগ আহবায়ক নাছির উদ্দিন রানা প্রমখ। বক্তব্য রাখেন মোর্শেদ আলম, দীপ্তি চৌধুরী প্রমূখ। এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের বিদ্রেহী আত্মার মাগফেরাত কামনা করে মসজিদে দোয়া ,মিলাদ মাহফিল ও মন্দির-ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়।এদিকে দিবসটি উপলক্ষে নাসিরনগর উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগ বিভিন্ন কর্মসূচী পালন করে।

এ জাতীয় আরও খবর

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির