কসবা সীমান্ত এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা সহ চোরচালান প্রতিরোধে সকলের সহযোগিতা চাই- লেঃ কর্ণেল শেখ ফরহাদুজ্জামান

bjp-03কসবা প্রতিনিধি : সোমবার (১৪ মার্চ) বিকেলে বিজিবি কসবা কোম্পানী কমান্ডারের কার্যালয়ে বিজিবি ১২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল শেখ ফরহাদুজ্জামানের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাটালিয়ন অধিনায়ক সীমান্তে চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিজিবি জোয়ানদের সহায়তা করার জন্য সাংবাদিকদের আহ্বান জানান। তিনি মাদকের ছোবল থেকে যুব সমাজকে রক্ষার ব্যাপারে সীমান্ত এলাকার মানুষদের সচেতনতা বৃদ্ধির জন্য বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে সভা-সমাবেশ করার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় বিজিবি কসবা কোম্পানী কমান্ডার সুবেদার মো. আবু সাঈদ, পাক্ষিক অপরাধ পত্র সম্পাদক খ. ম. হারুনুর রশিদ ঢালী, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা নেপাল চন্দ্র সাহা, দৈনিক ইনকিলাব সংবাদদাতা শেখ মো. কামাল উদ্দিন, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মো. শাহআলম, দৈনিক ডাক প্রতিদিন মো. রুবেল আহমেদ ও দৈনিক আমার সংবাদ সংবাদদাতা ভজন শংকর আচার্য্য উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির