,

আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা

Ashuganj Awami League pohto 13.03.2016আশুগঞ্জ প্রতিনিধি ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রতীক প্রার্থীদের বিজয়ী করতে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানিয়েছে আওয়ামীলীগ। রবিবার দুপুর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় বক্তরা এ কথা বলেন। এ ছাড়া যারা দলের প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করছেন তাদের বিরুদ্ধে দলীয় ভাবে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেয়া হবে। তাই দলীয় কঠোর ব্যবস্থা নেয়ার আগে দ্রুত দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার আহবান জানিয়েছেন। বর্ধিত সভায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজী মোঃ ছফিউল্লাহ মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক আবু নাছের আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ কমিটির সহ-সম্পাদক অধক্ষ্য শাহজাহান আলম সাজু, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক মোঃ হানিফ মুন্সী, আহবায়ক কমিটির সদস্য হেবজুল বারী, মোবারক আলী চৌধুরী, হাজী মোঃ সাইদুর রহমান, সোহাস দাস চৌধুরী, রেহানা মকবুল, জোৎনা চৌধুরী, খলিলুর রহমান, মনির সিকদার, কুদ্দুস মিয়া, আব্দুল হামিদ রানা, সামসু মেম্বার, সেলিম জাহাঙ্গীর, রুবেল সিকদার, শাহিন সিকদার, সালাহ উদ্দিন, মতিউর রহমান সরকার, ইলিয়াস আলী। এ ছাড়া আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ আবু সামা, আইয়ুব খান, মুর্শেদ মাষ্টার, সেলিম মিয়া, জিয়াউল করিম খান সাজু, ইদ্রিস হাসান, সাইফ উদ্দিন চৌধুরী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে