বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে আ’লীগ প্রার্থীর কার্যালয়ে আগুন

Brahmanbaria Election Fire PIC-3নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায় আড়াইসিধা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. সেলিম মিয়ার নির্বাচনী কার্যালয় আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রোববার ভোর ৩টার দিকে আড়াইসিধা ইউনিয়নের ভূইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার ভোরে কে বা কারা আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. সেলিম মিয়ার নির্বাচনী কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় নির্বাচনে ব্যবহৃত বিভিন্ন ব্যানার, পোস্টার ও আনুষঙ্গিক জিনিসপত্র পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের সময় কার্যালয়ে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. সেলিম মিয়া বলেন, নির্বাচনকে বাধা দেওয়ার জন্যই তার নির্বাচনী কার্যালয়ে আগুন দেয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করার দাবিও জানিয়েছেন তিনি।
আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।