মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিরসরাইয়ে পিকআপের ধাক্কায় মা ও ২ সন্তানের মৃত্যু

Cngচট্টগ্রাম : মিরসরাই উপজেলায় পিকআপ ভ্যান-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের মা ও দুই ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন বাবাও। রোববার ভোর ৬টার দিকে জোরারগঞ্জ থানার মুহুরী প্রজেক্ট সড়কের তিতাবটতল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন জোরারগঞ্জ থানার মহাজনহাট এলাকার বাসিন্দা মো. দিদারের স্ত্রী শাহিদা আক্তার (৩২), সাইদুর (১০) ও সায়মন (৭ মাস)। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকার একটি নাইটকোচে দুই ছেলে ও স্ত্রী নিয়ে মিরসরাইয়ের বারৈয়ারহাটে নামেন দিদার। সেখান থেকে পুরানো সড়ক ধরে সিএনজি যোগে মহাজন হাটে নিজ বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে তিতাবটতল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিটি দুমরে মুচরে যায়। এতে ঘটনাস্থলেই মাসহ দুই ছেলের মৃত্যু হয়। আহত দিদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলামেইল

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের