মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ হাজার প্যাকেট ভারতীয় আতশবাজি উদ্ধার

pic-madhabpur-10-10-15-1নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট এলাকায় যৌথভাবে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় আতশবাজি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।শনিবার রাত ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের পুনিয়াউট এলাকায় অভিযান চালিয়ে এসব আতশবাজি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ডিবি পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবী হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ আতশবাজি নিয়ে একটি পিকআপভ্যানে আখাউড়া সীমান্ত দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদরের দিকে যাচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ও র্যাবের দুটি দল শহরের পুনিয়াউট এলাকায় অবস্থান নেয়।
পরে, রাত ৯টার দিকে ওই পিকআপভ্যানটি পুনিয়াউটে আসামাত্র পুলিশ ও র্যাব সদস্যদের দেখে চালক পিকআপভ্যান ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে পিকআপভ্যানে তল্লাশি চালিয়ে ১৯ হাজার প্যাকেট ভারতীয় আতশবাজি উদ্ধার করা হয়।
এসময় আতশবাজি বহনকারী ওই পিকআপভ্যানটিকেও জব্দ করা হয় বলে জানান ওসি।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী