,

নির্বাচনী সংঘাতে বরিশালে  আহত ৪০

 

 

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থদের মধ্যে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ সময় বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুরুল হাসান মিলনের বসতঘরসহ ৪টি বসতঘর ও অন্তত ২০টি মোটর সাইকেল ভাঙচুর হয়েছে। হামলা ও পাল্টা হামলায় নারীসহ উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছে। এ সময় অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

Barisal_Map1457787174

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক ফাঁকাগুলি করে। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল ১১টায় আওয়ামী লীগের মনোনীত সরিকল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ফারুক মোল্লার সমর্থনে গৌরনদী উপজেলার আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের শতাধিত নেতা-কর্মী মোটরসাইকেল যোগে কুরিরচর এলাকায় গণসংযোগে যায়। এ সময় একটি ব্যানার টাঙানোকে কেন্দ্র করে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও সরিকল ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুরুল হাসান মিলনের সমর্থক সেকেন্দার আলীর সাথে কথা কাটাকাটি হয়।

 

এর জের ধরে ফারুক মোল্লার সমর্থকরা অতর্কিতভাবে মিলনের বাড়িতে হামলা চালিয়ে তার বসতঘর ভাঙচুর করে। এ সময় মিলনের স্ত্রী খালেদা পারভীন, চাচা নুরুজ্জামান প্যাদা, সমর্থক মুক্তিযোদ্ধা ওমর আলী হাওলাদার, সেকেন্দার আলী, ফাতেমা বেগম, রুবিনা, সাথী আক্তারসহ অন্তত ১৫ জন আহত হয়।পরে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে হামলাকারীদের ওপর পাল্টা হামলা চালায়। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী হামলা চালিয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান দিপ, জুয়েল মৃধা, এমদাদ মৃধা, রুবেল, নাজমুল, নাসির উদ্দিন, ইউসুব, জহির খানসহ ২৫ নেতা-কর্মীকে আহত করে। এবং তাদের ব্যবহৃত ২০টি মোটরসাইকেল ভাঙচুর করে একটি ডোবায় ফেলে দেয়।

খবর পেয়ে বরিশাল জেলা পুলিশ সুপার এসএম আকতারুজ্জামান, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম, গৌরনদী থানার ওসি আলাউদ্দিন মিলন, ওসি তদন্ত আফজাল হোসেনসহ র‌্যাব ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর