ফান্দাউক দরবার শরীফের মাহফিল ঘিরে উৎসব আবহ
আকতার হোসেন ভুইয়া : ব্রাহ্মনবাড়িয়ার প্রত্যন্ত জনপথ নাসিরনগরের ফান্দাউক। এ গ্রামে দু,দিন ব্যাপী মাহফিল শুরু হয়েছে। শুক্রবার বিকেল থেকে মাহফিলের কাজ আনুষ্ঠানিক ভাবে শুরু হয়। মাহফিল উপলক্ষে প্রায় ১৫ দিন ধরে সামিয়ানা টানানো হয়। বিশাল প্যন্ডেল টানানো হয় আশেকানদের জন্য। বন বিছিয়ে হাজার হাজার ভক্ত মুরিদান বসে বয়ান শুনছেন। তাদের সুবিধার জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ১০/১২জন পল্লী চিকিৎসক নিয়োগ দিয়েছে দরবার শরীফ কর্তৃপক্ষ। ব্রাহ্মনবাড়িয়া, হবিগঞ্জ, কিশোর গঞ্জ, ভৈরব, আশুগঞ্জ, নাসিরনগর, সহ বিভিন্ন স্থান থেকে হাজার হজার মানুষ ভীর জমিয়েছে এখানে। আড়াই শতাধিক শৌচাগার নির্মান করা হয়। ৫ হাজার লোক এক সাথে খাবার খাওযার ব্যবস্থা করা হয়। প্রায় এক কিলোমিটার এলাকা জুরে বিশাল প্যান্ডেল নির্মান করা হয। আর এর পুরোটাই করা হয় স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে। এক পাশ থেকে অন্যপাশ দেখা যায় না। মাহফিলকে ঘিরে অস্থায়ী ভিত্তিতে ছোট বড় কয়েক,শ দোকান গড়ে উঠেছে। দূরের আশেকানদের থাকার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। পন্ডিত রাম উচ্চ বিদ্যালয়ের কক্ষ গুলোতে থাকছেন বেশ কিছু অতিথি। এ মাহফিলকে ঘিরে এলাকার লোকজনের মধ্যে উৎসবের আমেজ দেখা দেয়। লাখো মুসল্লির উপস্থিতিতে মূখরিত সন্ধ্যা বিধৌত ফান্দাউক দরবার শরীফ । কাল রবিবার বাদ ফজর বর্তমান গদ্দীনিশীন আলহাজ্ব মাওলানা সৈয়দ ছালেহ আহ্মাদ(মামুন) আখেরী মোনাজাত পরিচালনা করবেন।











