,

হামলার প্রতিবাদে নাসিরনগরে মিছিল সমাবেশ

Nasirnagar Picture(Dak bivag)-1নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা॥ নাসিরনগর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলায়তের পিতা মোঃ অন্তর আলী রাজাকার এই মর্মে ফেসবুকে একটি সংবাদ স্ট্যাটাস দেয়া হয়। জেঠাগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ,উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন এ স্ট্যাটাস লাইক ও শেয়ার করার অভিযোগে আজ শনিবার সকালে স্থানীয় চৈয়ারকুড়ি বাজারের গেলে সুবোধের ফার্মেসীতে তাকে দেখা মাত্রই যুবলীগ নেতা আমিনুল ইসলাম এডভোকেট আব্বাস ও তার ভাই মোবারক হোসেন ইলিয়াছের উপর চড়াও হয়ে হামলা চালায়। এর প্রতিবাদে এলাকাবাসি বিকালে নুরপুর মোড় বাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে চৈয়ারকুড়ি যাওয়ার চেষ্ঠা করলে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের অনুরোধে মিছিলটি স্থানীয় গরুর বাজার এসে শেষ হয়। পরে এক প্রতিবাদ সমাবেশ বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমানের সভাপতিত্বে আবদুস সামাদ রতনের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শহীদুল হাফিজ মাস্টার,মোঃ আক্তার হোসেন,আবুল কাসেম,এডভোকেট আব্বাস উদ্দিন,প্রভাষক মাইনুদ্দিন ভুইয়া,মহিদুজ্জামান টিটু,মাসুক আল মামুন প্রমূখ। বক্তারা এডভোকেট আব্বাস উদ্দিন ও তার ভাই মোবারক হোসেন ইলিয়াছের ওপর হামলার তীব্র নিন্দাসহ উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে বহিস্কারের আহবান জানান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে