সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় বৃদ্ধ মাকে মারধরের অভিযোগে পাষন্ড ছেলে গ্রেফতার

downloadকসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : শনিবার (১২ মার্চ) সকালে বৃদ্ধ মাকে মারধরের অভিযোগে কসবা উপজেলার বিনাউটি গ্রামের
পাষন্ড ছেলেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘটনাটি এলাকায় জনমনে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জানা যায়, গত ৩মার্চ বিকেলে ভাই-বোনদের সম্পত্তি নিজের নামে লিখে না দেয়ায় মা হালিমা বেগম(৬৫) কে মারধর করে গুরুতর আহত করেছে মৃত আবদুল হালিমের ছেলে আওলাদ হোসেন(৪০)। খবর পেয়ে মেয়েরা মা হালিমা বেগমকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করেছে।
অভিযুক্ত আওলাদ হোসেনের বোন মুক্তা আক্তার সাংবাদিকদের জানান, এর পূর্বে আমার মা ২ বার স্ট্রোক করেছেন। আমাদের ৬ বোনের বিয়ে হয়ে যাওয়ায় আমরা নিজ নিজ শ্বশুর বাড়িতে অবস্থান করছি। ছোট ভাই প্রবাসে রয়েছে। একমাত্র ভাই আওলাদ হোসেন বাড়িতে থাকলেও সে মায়ের কোন খোজ খবর না নিয়ে উল্টো সম্পত্তি লিখে দেয়ার জন্য প্রায়ই নানা ধরনের অত্যাচার করে আসছে।
কসবা থানার উপপরিদর্শক বেলাল হোসেন বলেন, চিকিৎসাধীন থাকা অবস্থায় মা হালিমা বেগম গত ৮ মার্চ আদালতে আওলাদ হোসেন ও তার স্ত্রী রতনা বেগমের নামে মামলা দায়ের করলে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে। গতকাল শনিবার ভোরে পাষন্ড ছেলে আওলাদ হোসেনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট