,

নবীনগরে বিএনপি প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

UP electiopnব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়ন পরিষদে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. জহিরুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শুনানি শেষে বৃহস্পতিবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন আল মামুন জহিরুল হকের মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করেন।
এর আগে নির্বাচন সংশ্লিষ্ট কাগজপত্রে পেশা হিসেবে ‘অন্যান্য’ উল্লেখ করে এবং প্রাপ্ত অর্থ ও ব্যয়ের মধ্যে গরমিল আছে অভিযোগ এনে গত ৬ মার্চ যাচাই-বাছাইকালে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়। পরবর্তীতে তিনি এর বিষয়ে আপীল করেন।
জেলা নির্বাচন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, জহিরুল হক বিভিন্ন পেশার সঙ্গে জড়িত। পেশায় ‘অন্যান্য’ লেখাটা বড় ধরণের কোনো ভুল ছিলনা। বিধি অনুসারে তাঁর মনোনয়ন পত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে