আশুগঞ্জে ৭বিদ্রোহী প্রার্থীকে সাময়িক বহিস্কার করেছে আওয়ামীলীগ

download (62)ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামীরীগের বিদ্রোহী প্রার্থীদের দল থেকে সাময়িক বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। দলের বিদ্রোহী প্রার্থীদের নির্ধারিত সময়ে মনোয়নপত্র প্রত্যাহার না করায় আওয়ামীলীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের সাময়িক বহিস্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলেন চরচারতলা ইউনিয়নে আশুগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক জিয়া উদ্দিন খন্দকার, দূর্গাপুর ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগ সদস্য জাকির হোসেন বাদল, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন মাজু, আড়াইসিধা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগ সদস্য কামরুল হাসান মোবারক, শরীফপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগ সদস্য তাজুল ইসলাম, লালপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহসভাপতি আবুল খায়ের, তারুয়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বাদল সাদির। জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার বলেন, আশুগঞ্জ উপজেলার মতো জেলার সকল উপজেলার সকল ইউনিয়নের বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির