,

আশুগঞ্জে আওয়ামীলীগ প্রার্থীর উপর প্রতিপক্ষের হামলা, আহত ৫

download (60)ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ॥ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ইউনিয়ন পরিষদ নিবার্চনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর উপর প্রতিপক্ষের লোকজনের হামলা ৫জন আহত হয়েছে। সকাল ১০টায় উপজেলার শরিফপুরের টঙ্গীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শরীফপুর ইউনিয়ন পরিষদ নিবার্চনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাইফ উদ্দিন চৌধুরী গণসংযোগ করার সময় স্থানীয় যুবলীগ নেতা শাহিন আলম বকসির নেতৃত্বে ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ দল তার উপর হামলা করেন। এসময় সাইফ উদ্দিন চৌধূরীর কর্মী আলাউদ্দিন (৩৭), নোয়াব মিয়া (৩৩), দুলাল মিয়া (৪২) মাছুম (৩০) ও মোস্তফা (২৮) আহত হয়।
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারি পুলিশ সুপার সদর সার্কেল শাহরিয়ার আল মামুন জানান, কেউ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে