বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

IMG-20160310-WA0017সরাইল ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে সরকারি জায়গায় নির্মিত অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার উপজেলার শাহজাদাপুর গ্রামে নির্বাহী ম্যাজিষ্ট্রেট  আইরিন আক্তার দিনভর এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, শাহজাদাপুর চক বাজার এলাকায় সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম খাদেম ও বর্তমান ইউপি সদস্য মফিল মিয়া খাদেম সহ একটি প্রভাবশালী ভূমি খেকু সিন্ডিকেট ১নং খাস খতিয়ানভুক্ত জায়গা দখল করে রেখেছে। সেখানে তারা অাধাপাকা ও টিনশেড তৈরী করে মোটা অংকের জামানত নিয়ে মাসিক ভাড়ায় দোকান বরাদ্ধ দিয়ে বানিজ্য করেছন দীর্ঘদিন ধরে। তারা সরকারি বিধি নিষেধ মানছেন না। এক বছর আগেও ওই অবৈধ স্থাপনা গুলি গুড়িয়ে দিয়েছিল প্রশাসন। কিছুদিন পরই আবার তারা সেই জায়গা আবার দখল করে বসেন। জেলা প্রশাসন সম্প্রতি সরকারি জায়গার দখল ছাড়ার জন্য বারবার নোটিস দিলেও আমলে নেয়নি দখলদাররা। গতকাল জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে সরকারি জায়গার ছোট বড় অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান বোল্ড ডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে। উচ্ছেদ অভিযানে সহায়তা করেছে সরাইল থানা পুলিশ।  সরাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাইনুল আবেদীন বলেন, দখলদাররা সরকারি নির্দেশ অমান্য করেছে। আবার দখল করলে তাদের বিরুদ্ধে মামলা দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত