মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বোমা বিস্ফোরণে ৩ যুবক গুরুতর আহত

IMG_20160309_212150আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হাত বোমা হামলায় তিন যুবক গুরুত্বর আহত হয়েছে । বুধবার রাত সোয়া ৮টার দিকে সদর উপজেলার বিল কেন্দুয়াই গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আবদুর রহমান (২৮), নিয়ামুল (২২) ও আলিম (২৫)। আহতদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।

আহতদের স্বজনরা জানান, বিল কেন্দুয়াই গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে গ্রামের বাছির উদ্দিনের বাড়ির লোকজনদের সঙ্গে একই গ্রামের মাস্টার বাড়ির লোকজনদের বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে ৫ ই মার্চ দু-পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরপর আরো দু-দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এনিয়ে গ্রামে উত্তেজনা বিরাজ করছিল গত ক’দিন ধরে।
এরই জের ধরে বুধবার রাতে খাঁ বাড়ির ওই তিন যুবক একটি কক্ষে বসে খেলা দেখার সময় একরাম উদ্দিনের গোষ্ঠির কয়েকজন সমর্থক হাত বোমা ছুড়ে। এসময় ওই তিন যুবক গুরুতর আহত হন। পরে স্থানীরা আহতদেরকে দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক সাখাওয়াত হোসেন তাদেরকে ঢাকায় প্রেরণের নিদের্শ দেন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী