মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারীরা আজ কোন ক্ষেত্রেই পিছিয়ে নেই-ফজিলাতুন্নেছা বাপ্পী

Narimela Picআমিরজাদা চৌধুরী : সংসদ সদস্য এডভোকেট ফজিলাতুন্নেছা বাপ্পী বলেছেন নারীরা আজ কোন ক্ষেত্রেই পিছিয়ে নেই। পার্বতারোহন,বিমান চালনা করছে নারীরা। সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীতে নারীরা তাদের যোগ্যতার প্রমান রেখেছেন। প্রশাসনেও সফল নারীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের মুল্যায়নে নানা পদক্ষেপ নিয়েছেন। আজকে পিতার নামের পাশাপাশি মায়ের নামও লিখতে হচ্ছে। মায়ের নাগরিকত্বের ভিত্তিতে সন্তানের নাগরিকত্ব দেয়া হচ্ছে। বর্তমান নারী বান্ধব সরকার এমন আরো বহু পদক্ষেপ নিয়েছেন। সুষ্টু-সুন্দর সমাজ গঠনে নারীদের সাথে নিয়েই কাজ করতে হবে। তাহলে কোন শক্তিই আমাদের অগ্রযাত্রা রুখতে পারবেনা।
আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নারী উন্নয়ন ফোরাম আয়োজিত ২ দিন ব্যাপী নারী মেলার সমাপনী অনুষ্ঠানে আজ বুধবার প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাতের সভাপতিত্বে মেলার সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লুৎফুন্নাহার,বাংলাদেশ মহিলা সংস্থা ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার চেয়ারম্যান ফরিদা নাজমীন,জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এম বি কানিজ,বিশিষ্ট নারী সংগঠক ফজিলাতুন্নাহার ও জেলা যুব মহিলালীগ সাধারন সম্পাদক আলম তারা দুলি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা হেলাল মিয়া।
পরে সংসদ সদস্য ফজিলাতুন্নেছা বাপ্পী অতিথিদের সাথে নিয়ে মেলার সবকটি স্টল ঘুরে দেখেন। মেলায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ১৫টি স্টল দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী