মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ধর্ষণের পর গৃহবধূর কে ছুরিকাঘাত

download (58)নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ায় এক গৃহবধূকে (৩০) ধর্ষণের পর যৌনাঙ্গে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করেছে দুই দুর্বৃত্ত। আজ ভোররাত তিনটার দিকে সদর উপজেলার নাটাই (উত্তর) ইউনিয়নের থলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওই গৃহবধূকে আজ সকালে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। আহত গৃহবধূ তিন সন্তানের জননী।পুলিশ ও স্থানীয়রা জানান, আজ ভোর রাত তিনটার দিকে থলিয়ারা গ্রামের আবদুল মালেকের বাড়ির দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে দুই দুর্বৃত্ব। তারা ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা ওই গৃহবধূর হাত ও মুখ বেঁধে উপর্যপরি ধর্ষণ করে। ধর্ষনের সময় এক দুর্বৃত্বের মুখোশ খুলে যাওয়ায় ওই গৃহবধূ দুর্বৃত্তদের মধ্যে একজনকে চিনে ফেলে।চিনে ফেলার কারনে দুর্বৃত্বরা তার যৌনাঙ্গে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করে। এরপর দুর্বৃত্তরা ঘর থেকে নগদ টাকা ও স্বার্ণালংকার লুটে নিয়ে পালিযে যায়। পরে ওই গৃহবধূর আর্তচিৎকার শুনে প্রতিবেশিরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করেন বলে জানান গৃহবধুর ভাবি হেলেনা বেগম।দুবৃত্বদের এই নৃশংসতা এলাকায় আতংক দেখা দিয়েছে।দুর্বৃত্বদের এখনো গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী