মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় দুই দিনব্যাপী নারী মেলা শুরু

Pic Bব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় দুই দিনব্যাপী নারী মেলা শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে নারী মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী। সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামে এ মেলার আয়োজন করেছে।
নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাতের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ম-লীর সদস্য মিনারা আলম, সরাইল উপজেলা আওয়ামী লীগ নেত্রী শিউলি আজাদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, নারী ও পুরুষ মিলেই একটি সুন্দর পৃথিবী গড়া সম্ভব। নারীরা আজ সর্বত্র এগিয়ে যাচ্ছে। কিন্তু যারা নারীদেরকে নিয়ে কটূক্তি করে তারা নিজেদের মা-বোনকে শ্রদ্ধা করতে জানে না। নারী এগিয়ে যাওয়া মানে মা এগিয়ে যাওয়া, বোন এগিয়ে যাওয়া, প্রেয়সী এগিয়ে যাওয়া।
তিনি আরও বলেন, বর্তমান সরকার নারী-পুরুষের সমঅধিকারে বিশ্বাস করে। নারী ক্ষমতায়নের বিরুদ্ধে কোনো শক্তির ইউনিয়ন পরিষদ, পৌরসভাসহ কোথাও ঠাঁই দেয়া হবে না।
পরে সাংসদ মোকতাদির চৌধুরী অনুষ্ঠানে অতিথিবৃন্দদেরকে সাথে নিয়ে মেলার সবকটি স্টল ঘুরে দেখেন। মেলায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ১৫টি স্টল দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী