,

ব্রাহ্মণবাড়িয়ায় ককটেল উদ্ধারের ঘটনায় ২ জন আটক

Pic Brahmanbaria 1ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় একটি ফার্মেসী থেকে ৯টি ককটে উদ্ধারের ঘটনায় জাবেদ মিয়া (২৮) ও ঝর্ণ বেগম (২৪) নামে দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে পৌরশহরের টি.এ রোড থেকে তাদেরকে আটক করা হয়। আটক জাবেদ পৌরশহরের কাজীপাড়া মহল্লার খায়ের মিয়া ছেলে ও ঝর্ণা বেগম সদর উপজেলার ভাদুঘর এলেমপাড়া এলাকার মৃত হেকিম মিয়ার মেয়ে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান জানান, ককটেল উদ্ধারের ঘটনায় জড়িত থাকার দায়ে গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের টি.এ রোড এলাকায় অভিযান চালিয়ে জাবেদ ও কাউতলি এলাকা থেকে ঝর্ণাকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৯ ফেব্রুয়ারি রাত সোয়া ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নয়নপুর এলাকার একটি ফার্মেসী থেকে মিষ্টি প্যাকেটে সুকৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৯টি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় ফার্মেসী মালিক শওকত আলীকে (৫৫) আটক করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ