,

দুবাইয়ে ২ বাংলাদেশির মৃত্যু

 

 

নিজস্ব প্রতিবেদক : মধ্যপ্রাচ্যের দুবাইয়ের দেইরা আল কুয়াইতি নামক এলাকায় সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় বিষাক্ত গ্যাসের ক্রিয়ায় দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত দুজন চট্টগ্রামের বাসিন্দা।
শনিবার দুবাইয়ের স্থানীয় সময় বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মোহাম্মদ লোকমান হোসেন এবং বোয়ালখালী উপজেলার মোহাম্মদ আবদুল মান্নান। তারা দুবাইয়ের আল নাদ নামক একটি কোম্পানিতে কাজ করতেন।

Mrittu

দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) এ কে এম মিজানুর রহমান স্থানীয় সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় কুয়াইতি মসজিদের কাছে একটি নির্মাণাধীন ভবনে সেপটিক ট্যাংক পরিষ্কার করার জন্য আটজন শ্রমিক ট্যাংকের ভেতর নামেন। বিকেল ৫টা পর্যন্ত ছয়জন ওপরে উঠে এলেও দুই শ্রমিক উঠে না আসায় পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে দুই শ্রমিককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

দুবাই কনস্যুলেট সূত্র জানায়, নিহত দুই শ্রমিকই চট্টগ্রামের। তাদের পরিবারকে মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর