বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে ৩৪১ প্রতিবন্ধীর ফ্রি চিকিৎসা

IMG_20160228_105609সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে তিন দিনে ৩৪১ জন প্রতিবন্ধীকে বিনা মূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবন্ধী ফাউন্ডেশন। রবিবার ওই চিকিৎসা কার্যক্রম শেষ হয়েছে। ইউএনও’র কার্যালয় সূত্রে জানা যায়, সরাইল উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে গত শনিবার সকালে প্রতিবন্ধীদের চিকিৎসা কার্যক্রমের উদ্ভোধন করেন ইউএনএ সৈয়দা নাহিদা হাবিবা। এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাঈনুল আবেদীন ও সমাজ সেবা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম। দুই দিনে মোট ১৫৮ জনকে চিকিৎসা করা হয়েছে। একই কার্যক্রম গত ২৮ ফেব্রুয়ারী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্ভোধন করেছিলেন জেলা প্রশাসক ড.মোহাম্মদ মোশাররফ হোসেন। ওই দিন ১৮৩ জন প্রতিবন্ধীকে চিকিৎসা দেয়া হয়েছিল। তদারকির দায়িত্বে  ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ডাঃ গায়েত্রী দেবনাথ। ৩দিন চিকিৎসা সেবা দিয়েছেন কন্সালটেন্ট ফিজিও থেরাপী ডাঃ এ এইচ মামুন।