বর্তমান সরকার জনগণের উন্নয়নে কাজ করছে- আইনমন্ত্রী

pic03.03.2016শেখ কামাল উদ্দিন॥ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপি বলেন, বর্তমান সরকার জনগণের উন্নয়নে কাজ করছে। তিনি সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।  বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেলে কসবা পৌর এলাকার আড়াইবাড়ি কদমতলীতে সড়ক ও জনপথ বিভাগের সাড়ে ২৩ কোটি টাকা ব্যয়ে কসবা-কুটি সড়কের রাস্তা মেরামত ও সম্প্রসারণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন।
ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. আনিছুল হক ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম, আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, উপজেলা আওয়ামীলীগ যুগ্মআহবায়ক এমজি হাক্কানী, কাজী মো. আজহারুল ইসলাম ও আলহাজ রুহুল আমিন ভূইয়া বকুল, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, কসবা পৌর কাউন্সিলর মো. আবু জাহের, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. এমরান উদ্দিন জুয়েল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মনির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর পূর্বে আইনমন্ত্রী উপজেলার কুটি বাজার সংলগ্ন ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং পরে আখাউড়া উপজেলার কর্মমঠ গ্রামের নতুন বিদ্যুৎ সংযোগ কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির