বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে শ্রমিককে কুপিয়ে হত্যা

download (51)আমিরজাদা চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত এলাস মিয়া (৫৫) উপজেলার কামালমোড়া গ্রামের আবেদ মিয়ার ছেলে। এ ঘটনায় নিহত এলাস মিয়ার ভাই সাঈদ মিয়া (২৫) গুরুতর আহত হয়েছেন। তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাঈন উদ্দিন জানান, দুপুরে উপজেলার মুকুন্দপুর রেলস্টেশনে ট্রেন থেকে ডাব নামানোকে কেন্দ্র করে ট্রেনের যাত্রী ও স্থানীয় সেজামোড়া গ্রামের বাসিন্দা জাকির মিয়ার সঙ্গে রেলওয়ে শ্রমিক (কুলি) এলাস মিয়ার কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ওই যাত্রী ফোন করে তার গ্রাম থেকে কয়েকজনকে ডেকে এনে এলাস ও তার ভাই সাঈদকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকেন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক এলাসকে মৃত ঘোষণা করেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তফা কামাল পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।