,

বিজয়নগরে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার

download-4-3নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা, ৩০ বোতল ভারতীয় ইস্ফক ও ৯ বোতল হুইস্কি উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। বুধবার দিনভর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা এসব মাদক উদ্ধার করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিজিবি জানান, দুপুর ২ টার দিকে বিজয়নগর উপজেলার নোয়াবাদি সীমান্ত এলাকায় স্থানীয় আলীনগর সীমান্ত ফাঁড়ির জুনিয়র অফিসার মো. আশরাফুজ্জামানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালায় বিজিবির একটি দল অভিযান চলাকালে ১০ কেজি গাঁজা ও ৩০ বোতল ভারতীয় ইস্কফ উদ্ধার করা হয়।
এছাড়া সকালে একই উপজেলার কালাছড়া সীমান্ত এলাকায় স্থানীয় বিষ্ণুপুর সীমান্ত ফাঁড়ির বিজিবির আরেকটি দল অভিযান চালিয়ে ৯ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করে।
১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ ফরহাদুজ্জামান মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে