,

নাসিরনগর রুস্তমপুর গ্রামে পল্লী বিদ্যুতের নতুন সংযোগের উদ্বোধন

Nasirnagar Picture(PBS)নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ আজ বুধবার বিকালে নাসিরনগর উপজেলার রুস্তমপুর গ্রামে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির ৬৯ লাখ ২‘শ টাকা ব্যয়ে ৪.৯৩ কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ লাইনের আওতায় ২২০ জন গ্রাহককে সুইচ টিপে আনুষ্ঠানিকভাবে পল্লী বিদ্যুতের নতুন সংযোগের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল কাদের, সাবেক উপজেলা চেয়ারম্যান লেঃ অবঃ গোলাম নূর,পল্লী বিদ্যুৎ সমিতির বিলিং এরিয়া অফিসের সহকারী জেনারেল ম্যানেজার(নিপুর) মোঃ নজরুল ইসলাম, হরিপুর আওয়ামীলীগ সভাপতি হাজ্বী মোঃ ফারুক মিয়া,দৈনিক ভোরের চেতনার সম্পাদক মোঃ আলী আশরাফসহ দলীয় নেতৃবৃন্দ। পরে স্থানীয় হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ফারুক মিয়ার সভাপতিত্বে¡ এডভোকেট আশুতোষ দাসের পরিচালনায় এক সুধী সমাবেশ অনুিষ্ঠত হয। এতে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা বিজয় দাস,ইউপি সদস্য মোঃ ছুরু রহমান,শিক্ষক হীরালাল দাস,যুবলীগ নেতা দোলন খান ও হাফেজ আশরাফ উদ্দিন প্রমূখ।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে