,

আশুগঞ্জের তালশহর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সাধারন সম্পাদকের পদত্যাগ॥

downloadআশুগঞ্জ প্রতিনিধ ॥ আসন্ন আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টির প্রার্থী নিধারণে তৃর্ণমূল নেতৃবৃন্দের মতামত না নিয়ে দলীয় প্রার্থী নিধারন করায় ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল জলিল সাব মিয়া ও সাধারন সম্পাদক আব্দুর রশিদ দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জহিরুল হক মাষ্টার ও সদস্য সচিব মেরাজ সিকদারের বরাবর পদত্যাগ পত্র পাঠিয়েছেন।
পদত্যাগ পত্রে উল্লেখ করেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের বিধিমালা অনুযায়ী তৃনমূল প্রার্থী বাছাই পক্রিয়া ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারন সম্পাদক ও উপজেলার কমিটির সভাপতি, সাধারন সম্পাদেকর সমন্বয়ে প্রার্থী বাছাইয়ের বিধান রয়েছে। কিন্তু নির্বাচনের বিধিমালা অমান্য করে তালশহর ইউনিয়ন পরিষদের জাতীয় পার্টির প্রার্থী নিধারণে ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সাধারন সম্পাদকের সাথে আলোচনা না করে প্রার্থীর তালিকা করে কেন্দ্রীয় কার্যালয়ে পাঠিয়েছে। তাই আমরা গভীর ভাবে মর্মাহত। চিঠির অনুলিপি স্থানীয় সংসদ সদস্য জিয়াউল হক মৃধার কাছেও দিয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে