,

ব্রাহ্মণবাড়িয়ায় সদর থানার সামনে দুর্ধর্ষ চুরি, নগদ টাকাসহ ৫ লক্ষ টাকার মালামাল লুট

download (1)নিজস্ব প্রতিবেদকগত শনিবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরে থানার সামনের মার্কেটে দুর্ধর্ষ চুরি ঘটনা ঘটেছে। জানা যায়, গভীর রাতে একদল চোর ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সামনে মওলা ভবন ও সংলগ্ন একটি মার্কেটের ৬টি দোকানে হানা দেয়। চুরেরা মার্কেটের শোভা স্টুডিও, মেসার্স জালালাবাদ রেক্সিন, বই ঘর, বিসমিল¬াহ মেটালিক, নিউ জালালাবাদ, মডেল মাইক্রোফোন’র দোকানের তালা কেটে প্রবেশ করে। দোকানে ক্যাশ বাক্সে রক্ষিত নগদ টাকা, এসএলআর ক্যামেরা, বই, ল্যাপটপসহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল লূট করে নিয়ে যায়। গতকাল রবিবার সকালে ব্যবসায়ীরা এসে দেখতে পান দোকানের তালা ভাঙ্গা। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যবসায়ীরা অভিযোগ করেন, সদর থানার সামনে মার্কেটের অবস্থান। সবসময় পুলিশী টহল গাড়ি যাতায়াত করছে। এরমধ্যে কিভাবে চুরেরা দোকানের ১৭টি তালা কেটে মালামাল ও নগদ টাকা লুট করে নিয়ে গেল। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে