,

আশুগঞ্জে নৌ-পুলিশের পূর্ব বিভাগের কার্যালয়ের উদ্বোধনে ডিআইজি মনিরুজ্জমান

12718058_1680336438891040_4217894632061103882_nআশুগঞ্জ প্রতিনিধি দেশের পূর্বাঞ্চলীয় ঢাকাসহ আরো ৮টি জেলার নৌ-পথের নিরাপত্তা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নৌ-পুলিশের পূর্ব বিভাগের পুলিশ সুপারের কার্যালয়ের উদ্বোধন করেছেন নৌ-পুলিশের ডিআইজি মনিরুজ্জমান।শনিবার দুপুরে আশুগঞ্জ উপজেলা পরিষদের পার্শ্বে বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানের ভবনে ভাড়া নিয়ে দ্বিতীয় তলা বিশিষ্ট ভবনে কার্যক্রম চালুর মধ্য দিয়ে যাত্রা শুরু হলো এ কার্যালয়ের। উদ্বোধনী অনুষ্ঠানে নৌ-পুলিশের পূর্ব বিভাগের পুলিশ সুপার আব্দুল মান্নান (পিপিএম) সভাপতিত্বে বক্তব্য রাখেন নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) রফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি (অপারেশন) মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোফাজ্জল হোসেন, মোঃ শাহারিয়ার, জোবায়েদুর রহমান, আতিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জুবায়ের, মুখলেছুর রহমান, হাতেম আলীসহ নৌ-পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ও ভবনের সত্ত্বাধীকারী মোঃ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে সাংবাদিকদের ডিআইজি মনিরুজ্জমান বলেন, নৌ-পথে অপরাধ অনেকাংশে কমে গেছে। আশাকরি আগামীদিনে আরো কমবে। তবে একেবারে শুন্যের কৌটায় নামিয়ে আনা সম্ভব নয়। তবে তিনি আরো জানান, আশুগঞ্জে নৌ-পুলিশের পূর্ব বিভাগের পুলিশ সুপারের কার্যালয় স্থাপনের ফলে ঢাকা থেকে সিলেট পর্যন্ত নৌ-পথে অপরাধ আরো কমে যাবে। উল্লেখ্য, আশুগঞ্জে নৌ-পুলিশের পূর্ব বিভাগের পুলিশ সুপারের কার্যালয় স্থাপনের ফলে নৌ-পুলিশের তৎপরতার কারনে ঢাকা, নারায়নগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মনবাড়িয়া, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট জেলার নৌ-পথে অপরাধ অনেকাংশে কমে যাবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে