,

কুমিল্লায় দু’ভাই হত্যার ঘটনায় মামলা

comilla-murder_jugantor_5414নিজস্ব প্রতিবেদক : কুমিল্লায় ছোট দুইভাইকে হত্যার ঘটনায় মামলা হয়েছে।রোববার কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মা রেখা বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার আসামি নিহতদের সৎভাই শফিউল আলম ছোটন পলাতক রয়েছেন, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি প্রশান্ত কুমার।

এর আগে শনিবার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ছোট দুই ভাইকে গলাটিপে হত্যা করেছে সৎভাই শফিউল ইসলাম ছোটন। একই দিন বিকাল পৌনে ৬টায় পুলিশ দু’ভাই মেহেদী হাসান জয় (৭) ও মেজবাউল হক মনির (৫) লাশ উদ্ধার করেছে।

নিহত জয় ও মনি সদর দক্ষিণ উপজেলার ঢুলিপাড়ার বাসিন্দা আবুল কালামের দ্বিতীয় স্ত্রীর সন্তান। তিনি একজন মুদি দোকানি। শফিউল ইসলাম ছোটন তার প্রথম স্ত্রীর সন্তান। তিনি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ছাত্র। কালামের উভয় স্ত্রী ঢুলিপাড়ার একই বাড়িতে থাকেন। ছোটন ঢাকায় হোস্টেলে থাকেন। সম্প্রতি তিনি বাড়ি এসেছিলেন।

স্থানীয়রা জানান, কালামের দুই স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়াবিবাদ লেগেই থাকত। পারিবারিক কলহের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। ধারণা করা হচ্ছে লাশ উদ্ধারের কিছু সময় আগে দুপুর ২টা থেকে ৩টার মধ্যে দুই সৎভাইকে শ্বাসরোধে হত্যা করে শফিউল পালিয়ে যায়।

দুই শিশুর বাবা আবুল কালাম বলেন, জয় ও মনিকে বাসায় রেখে আমি ও তাদের মা রেখা আক্তার বাইরে যাই। ফিরে এসে দেখি বাইরে থেকে দরজা লাগানো। দরজা খুলে দেখি আমার দুই সন্তান খাটে লাশ হয়ে পড়ে আছে। তাদের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। সে (শফিউল) তাদের গলাটিপে হত্যা করেছে।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ বিকাল পৌনে ৬টার দিকে দু’ভাইয়ের লাশ উদ্ধার করেছে। পুলিশের ধারণা, সম্পত্তির লোভে মা রোকেয়া বেগমের প্ররোচনায় শফিউল দুই সৎ ভাইকে হত্যা করেছে।

এ ব্যাপারে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মামুনুল হক বলেন,ধারণা করা হচ্ছে, গলায় রশি পেঁচিয়ে অথবা হাত দিয়ে শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে ঘাতক শফিউল ইসলাম ছোটন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর