বাঞ্ছারামপুরে মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

এম এ আউয়াল :
নারীর ক্ষমতায়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই বর্তমান সরকার নারী উন্নয়নে কাজ করে যাচ্ছে। গতকাল সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার কদমতলী খেলার মাঠে মহিলালীগের ত্রিবার্যিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক আব্দুল মান্নান এমপি একথা বলেন । উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব) এবি তাজুল ইসলাম এমপি, বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মহিউদ্দিন মহি,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, তাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসু ইসলাম,সাহাদরা মান্নান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমির, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ কবির হোসেন প্রমূখ । পরে হাসু ইসলামকে আহবায়ক ও জলি আমিরকে যুগ্ম আহবায়ক করে বাঞ্ছারামপুর উপজেলা মহিলালীগের কমিটি ঘোষনা করা হয়। অনুষ্ঠান শেষে স্থানীয় প্রতীতি সংগীত নিকেতনের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।











