দুর্বৃত্তদের এসিডে দগ্ধ গৃহবধূ, স্বামী আটক

bbariaনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় এসিড নিক্ষেপ করে তানিয়া আক্তার (৩০) নামে এক গৃহবধূর শরীর ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের দক্ষিণ মৌড়াইল এলাকায় এ ঘটনা ঘটে। তানিয়া দক্ষিণ মৌড়াইল এলাকার নজরুল ইসলামের স্ত্রী। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠনো হয়েছে।এ ঘটনায় জড়িত সন্দেহে তানিয়ার স্বামী নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ। এদিকে তানিয়াকে উদ্ধার করতে গিয়ে তার প্রতিবেশী নীলা রহমান (২৭) আহত হয়েছেন। তাকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
তানিয়ার পারিবারিক সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে তানিয়া তার নিজ ঘরের টয়লেট থেকে বের হওয়ার সময় রান্নঘর থেকে অজ্ঞাত দুই যুবক তাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে। এ সময় তানিয়া মাটিতে লুটিয়ে চিকৎকার শুরু করে। পরে তার আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তানিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় তানিয়ার প্রতিবেশী নীলা রহমানও আহত হয়েছেন।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফাইজুর রহমান ফয়েজ জানান, তানিয়ার শরীরের প্রায় ৩০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিকভাবে তার শরীরে এসিড নিক্ষেপ করা হয়েছে বলেই ধারণা করা হচ্ছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তবে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান  বলেন, দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে তানিয়ার সঙ্গে তার স্বামীর কলহ চলে আসছিল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের তানিয়ার স্বামী নজরুল ইসলামকে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির