,

ব্রাহ্মণবাড়িয়ায় ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

up electionব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে এক মেয়র প্রার্থীসহ মোট ১১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসের সম্মেলন কেন্দ্রে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই করা হয়।
যাচাই-বাছাই শেষে জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী মো. আনিছ খান, দুইজন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ও আটজন সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বশিরুল হক ভূঁইয়া জানান, ঋণ খেলাপী হওয়ায় জাতীয় পার্টির মেয়র প্রার্থী মো. আনিস খানের মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া বিভিন্ন কারণে সংরক্ষিত ওয়ার্ডের দুইজন নারী কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ডের আটজন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এর আগে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মেয়র পদে ছয়জন, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৭২ জন এবং সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
উল্লেখ্য, আগামী ২০ মার্চ দ্বিতীয় দফায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ৪ মার্চ প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ৫ মার্চ প্রতীক বরাদ্দ দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে