বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা॥

news_img (3)আশুগঞ্জ প্রতিনিধি ॥ প্রায় ২হাজার ১শ কোটি টাকা ব্যায়ে ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব উদ্যোগে নির্মিত গ্যাস ভিত্তিক ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্টের (১৭৫ মেগাওয়াটের কম্বাইন্ড সাইকেল) ইউনিট বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ইউনিট আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে গত ৮ অক্টোবর একই ইউনিট আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট (১৫০ মেগাওয়াট ক্ষমতার সিম্পল সাইকেল) ইউনিটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব তহবিল, ইসিএ ব্যাকড প্রজেক্ট ফাইনান্সের অর্থায়নে এ প্রকল্প নির্মাণ করা হয়েছে। নতুন বিদ্যুৎ কেন্দ্রটি নির্মানের দায়িত্ব পান ঠিকাদারী প্রতিষ্ঠান কোরিয়ার হুন্দাই ইঞ্জিনিয়ারিং লিঃ ২০১৩ সালের ফেব্রুয়ারী থেকে নির্মাণ কাজ শুরু করে নিধারিত সময় ২০১৫ সালের এপ্রিল মাসে১৫০ মেগাওয়াট ক্ষমতার সিম্পল সাইকেল বানিজ্যিক ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদন শুরু করে। বাকী ১৭৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল ইউনিট ২০১৫ সালের ডিসেম্বর মাসে বানিজ্যিক ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদন শুরু করে।
আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এম এম সাজ্জাদুর রহমান জানিয়েছেন, দেশের বিদ্যুৎ চাহিদা মেটাতে আশুগঞ্জের এ বিদ্যুৎ কেন্দ্রটি চালু হওয়ার দেশের বিদ্যুতের সমস্যা সমাধানে অনেকটা অবধান রাখবে। এ ছাড়া খুব শীঘ্রই আশুগঞ্জে আরো বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র নির্মানের উদ্যোগ নিচ্ছে সরকার।
বর্তমানে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ১১টি ইউনিট থেকে ১১৯৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তবে ১১টি ইউনিটের মধ্যে ১৬৮ মেগাওয়াটের ক্ষমতার জিটি-১ ও জিটি-২ ইউনিট দুটি অবসরে যাবে। নতুন ৩৮০ মেগাওয়াট করে আরো দুটি ইউনিট নির্মিত হলে ২০১৬ সালের মধ্যে নতুন বিদ্যুৎ কেন্দ্র গুলো উৎপাদনে আসলে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে ১হাজার ৮শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এতে করে দেশের সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হবে আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র। আর অতিদ্রুত বিদ্যুৎ কেন্দ্র গুলো উৎপাদন শুরু করলে দেশে বিদ্যুৎ ঘাটতি কিছুটা কমবে বলে মনে করেন সংশ্লিষ্ট মহল। এ ছাড়া আশুগঞ্জে বেসরকারী পর্যায়ে ৮০ মেগাওয়াটের এগ্রিকো পাওয়ার, ৫৩ মেগাওয়াটের ইউনাইটেড পাওয়ার, ৫০ মেগাওয়াটের পিসিশন এনার্জি লিঃ ও ৫১ মেগাওয়াটের মিডল্যান্ড আইপিপি পাওয়ার প্লান্ট রয়েছে।

এ জাতীয় আরও খবর

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর