বিজয়নগরে রাজাকারের বদলে শহীদ মুক্তিযোদ্ধার নামে সড়কের নামকরনের দাবি

B Baria map mainব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় রাজাকারের নামে থাকা সড়ক মুক্তিযোদ্ধার নামে করার দাবি করা হয়েছে। গতকাল বুধবার এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন বিজয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ তারা মিয়া।
জেলা প্রশাসকের কাছে দেওয়া লিখিত আবেদনে বিজয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ তারা মিয়া অভিযোগ করেন, উপজেলার ইছাপুরা উত্তর ইউনিয়নের খাদুরাইল গ্রামের দেলোয়ার হোসেন মহান স্বাধীনতা সংগ্রামের সময় ইছাপুরা ইউনিয়নের শান্তি কমিটির সভাপতি ছিলেন। দেশ স্বাধীন হওয়ার পর দালাল আইনের মামলায় দেলোয়ার হোসেন তিন মাস ১০দিন জেলহাজতে ছিলেন।
ইউনিয়নের খাদুরাইল এলাকায় বর্তমানে দেলোয়ার হোসেনের (বর্তমানে প্রয়াত) নামে একটি সড়ক রয়েছে। এই সড়কটি তিনি একজন শহীদ মুক্তিযোদ্ধার নামে নামকরনের দাবি জানান।
এ ব্যাপারে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ তারা মিয়া বলেন, ‘বছর সাতেক আগে বিএনপি সরকারের আমলে সড়কটি দেলোয়ার হোসেনের নামে করা হয়। আমি মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্ব নিয়ে এ বিষয়ে সবার সাথে আলোচনা করি। সড়কটিতে তার নামের বদলে কোনো একজন শহীদ মুক্তিযোদ্ধার নামে নামকরণের দাবি জানাই।

এ জাতীয় আরও খবর

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির