,

নিউমার্কেটের কাঁচাবাজারে আগুন, নিহত এক

photo-1456287805নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নিউমার্কেট এলাকার কাঁচাবাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছেন আমজাদ (২১) নামের এক যুবক। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের পরিদর্শক আতিকুল হক চৌধুরীর বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, সবজির বাজারের পাশের একটি ঘরে জ্বালানো মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত। রাত পৌনে ২টার দিকে যখন আগুন লাগে, তখন ওই ঘরের চার বাসিন্দা ঘুমাচ্ছিলেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত আড়াইটার দিকে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ওই ঘর থেকে চারজনকে উদ্ধার করেন।

গুরুতর অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আমজাদকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হোসেন জানান, চিকিৎসকরা জানিয়েছেন, আগুনের ধোঁয়ায় নিশ্বাস বন্ধ হয়ে মারা গেছেন আমজাদ।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর