,

দুই নারীর অস্বাভাবিক মৃত্যু রাজধানীতে

 
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বংশাল ও মিরপুরে দুই নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নিহত দুই নারীর পরিবার বলছে দুটিই ‘আত্মহত্যার ঘটনা’।বংশালের বাসিন্দা মিম আক্তার (১৮) ছাদ থেকে ‘লাফিয়ে পড়ে’ এবং মিরপুরের বাসিন্দা সালমা আক্তার (২২) গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছে বলে জানিয়েছে তাদের পরিবার।

2-women-died-at-dhaka

বংশালের নর্থসাউথ রোডের আটতলা ভবনের ছাদ থেকে ‘লাফিয়ে পড়ে মিম আত্মহত্যা করেছে’ বলে ধারণা করছেন তার মা নাজমা আক্তার।নাজমা আক্তার দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ছাদে পায়চারি করতে ছাদে যায়। সেখান থেকেই সে কোনো একসময় লাফিয়ে পড়ে।

 

 

তিনি জানান, কিছুদিন আগে তিনি মিমের কাছে ৩০ হাজার টাকা রেখেছিলেন। কিছুদিন পর সেই টাকা কোথায় জানতে চাইলে মিম জানায়, সে ভুলে গেছে কোথায় টাকা রেখেছে। মেয়ের এমন অসংলগ্ন কথার জেরে তিনি রেগে গিয়ে মেয়েকে গালমন্দ করেন।নাজমা বেগম ধারণা করছেন, সেই গালমন্দেই মেয়ে ‘অভিমান করে আত্মহত্যা করেছে।’

 

অন্যদিকে পারিবারিক দ্বন্দ্বের জেরে শাহ আলী থানার মিরপুর-১ নং সেকশনে ‘আত্মহত্যা’ করেছেন গৃহবধূ সালমা আক্তার।তার স্বামীর সেলিমের বরাত দিয়ে শাহ আলী থানার এসআই মিজানুর রহমান দ্য রিপোর্টকে এই তথ্য জানান।

 

তিনি জানান, মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে সেলিম তাদের জানায় তার স্ত্রী সালমা ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না জড়িয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। এই খবর পেয়ে পুলিশ ঘরের দরজা ভেঙে সালমার লাশ উদ্ধার করে। সালমার বাড়ি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার কুমাইল গ্রামে।ঢাকা মেডিকেল কলেজের ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মোজাম্মেল হক  জানান, দুই নারীর লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর