মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাষা ও ইতিহাস দেশপ্রেমেরই অংশ- মোকতাদির চৌধুরী

Brahmanbaria-Pic-032-300x220পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ভাষা ও ইতিহাস দেশপ্রেমেরই অংশ। আমাদের ভাষা, ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের বিরুদ্ধে কেউ কথা বললে তা সহ্য করা হবে না।  রোববার সন্ধ্যায় স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্ত্বের জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  তিনি বলেন, ভাষার বিরুদ্ধে কথা বলা মানে দেশের বিরুদ্ধে কথা বলা নাড়ির বিরুদ্ধে কথা বলা। এ ধরনের দেশদ্রোহীদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।  জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. সৈয়দ একেএম এমদাদুল বারী, পুলিশ সুপির মো. মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হানিফ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।  এর আগে বিকেল ৫টায় অতিথিবৃন্দদের নিয়ে বইমেলার উদ্বোধন করেন সংসদ সদস্য মোকতাদির চৌধুরী। পরে তিনি মেলার সবকটি স্টল ঘুরে দেখেন। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ মেল চলবে বলে জানিয়েছেন আয়োজকরা। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ২৭টি স্টল দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী