মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে শহীদ দিবস পালিত

Nasirnagar (SHAHID DIBAS)Pictureআকতার হোসেন ভুইয়া :  মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নাসিরনগরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীর মধ্যে ছিল বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের নের্তৃবৃন্দ শহীদদের স্মরণে শহীদ মিনারের পুষ্পমাল্য অপর্ণ,প্রভাত ফেরি , চিত্রাংকন প্রতিযোগিতা,আলোচনা সভা , সাংস্কৃতিক, পুরস্কার বিতরনী অনুষ্টান ও দোয়া মাহফিল। রবিবার ভোরে উপজেলা সদরে এক প্রভাত ফেরি বের হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন চৌধুরী ইকবালের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জ্ামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,উপজেলা কৃষি কর্মকর্তা মুন্সী তোফায়েল হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাকছুদুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু, দপ্তর সম্পাদক সুজিত চক্রবর্তী,সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজ্বী আবদুল গাফ্ফার,কুন্ডা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবদুল লতিফ,সদর যুবলীগ সভাপতি অবিদ খাঁ ,উপজেলা ছাত্রলীগ আহবায়ক নাসিরউদ্দিন রানা, ছাত্রলীগ নেতা মুস্তাক আহমেদ প্রমূখ। অনুষ্ঠান শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও শহীদদের ম্মরনে মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের