মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আনন্দ মিছিল ও সমাবেশ

12741862_913496772103505_2110670979262868355_nআগামী ২০ মার্চ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিশিষ্ট নারী নেত্রী নায়ার কবীরের নৌকা মার্কার পক্ষে আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। শুক্রবার বিকাল ৫টায় স্থানীয় লোকনাথ দীঘির পাড় (ট্যাংকেরপাড়) হতে শুরু হয়ে একটি বর্ণাঢ্য আনন্দমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এসে সমাপ্ত হয়। মিছিলপূর্ব সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব এড. লোকমান হোসেন ও সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ বলেন, উন্নয়ন শান্তি ও সমৃদ্ধির প্রতীক নৌকার বিজয় নিশ্চিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে স্বেচ্ছাসেবক লীগের সর্বস্তরের নেতাকর্মীদের আহবান জানান। এ সময় অন্যান্যের মধ্যে মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম সরকার, পৌর আওয়ামী লীগ নেতা মিজান আনসারী, শাহ মোঃ শরিফ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সাইদুর রহমান জুয়েল, মোঃ জামাল উদ্দিন, বিজয়কৃষ্ণ মল্লিক, নাজমুল হাসান সোহরাব, শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা এডঃ কামরুজ্জামান অপু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী