,

সরাইলে মার্কেটে অগ্নিকান্ড, ৫ দোকান ভস্মীভূত

download (30)সরাইল প্রতিনিধি : সরাইলে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ভস্মীভূত হয়েছে। গত বৃহস্পতিবার রাত একটার দিকে এ ঘটনা ঘটেছে। এতে প্রায় পঁচিশ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে সরাইল বিশ্বরোড মোড় এলাকার হারেক মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পাঁচটি দোকানের নগদ টাকা, মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ এক লাখ টাকাসহ প্রায় পঁচিশ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে মার্কেটের মালিক হারেক মিয়া দাবি করেন। হারেক মিয়া অভিযোগ করে বলেন আশপাশের মার্কেটের লোকজনের সাথে তার বিরোধ রয়েছে। ঘটনাটি এদের কেউ করেছেন বলে তিনি দাবি করেন। জেলা সদর ও আশুগঞ্জ থেকে তিনটি দমকল বাহিনী এসে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় হারেক মিয়ার ছেলে খালেক মিয়া (২২) আহত হয়েছেন। তাঁকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর