,

আখাউড়ায় ট্রাক্টর চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

ccediendআখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মো. জুয়েল মিয়া (১৪) নামে এক স্কুল ছাত্র ট্রাক্টর চাপায় মারা গেছে। শুক্রবার সকালে পৌর এলাকার দুর্গাপুরে এ দুর্ঘটনায় ঘটে। জুয়েল দুর্গাপুর গ্রামের মো. নোমান মিয়ার ছেলে ও শাহপীর কল্লা শহীদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
তিন ভাই এক বোনের মধ্যে জুয়েল ছিল সবার ছোট। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত বেলা তিনটা নাগাদ জুয়েলের লাশ বাড়িতে আনা হয় নি।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, জুয়েল মাঝে মাঝে ট্রাক্টরের হেলপার (সহযোগি) হিসেবে কাজ করতো। গতকাল শুক্রবার ভোরে সে একই কাজে বের হয়। বাড়ির কিছু দূরে যাওয়ার পর ট্রাক্টরের চালক হঠাৎ ব্রেক কষয়ে জুয়েল ছিটকে পড়ে। এ সময় সে ওই ট্রাক্টরের নীচে চাপা পড়ে আহত হয়। প্রথমে তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জেলা সদর হাসপাতাল মর্গে জুয়েলের লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়।
আখাউড়া থানার ওসি মো. মোশাররফ হোসেন তরফদার জানান, চালক হঠাৎ ব্রেক কষলে জুয়েল ছিটকে পড়ে ট্রাক্টরের নীচে চাপা খায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে