মাহফুজ আনামের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় মামলা

1454857219মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগে এবার ব্রাহ্মণবাড়িয়ায় ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের চতুর্থ আদালতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বিজয় কৃষ্ণ মল্লিক বাদী হয়ে ১০ কোটি টাকার এ মামলা করেন।মামলায় ব্রাহ্মণবাড়িয়া শহরের চারজন বাসিন্দাকে সাক্ষী করা হয়েছে। তারা হলেন, শহরের পৈরতলা এলাকার এম. সাইদুজ্জামান আরিফ (৪৫), কাজিপাড়ার কাজী খোকন (৩৮), আবদুল জব্বার মামুন (৩৭) ও পাইকপাড়ার মফিজুল হক ভূইয়া (৪৪)।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিন আহ্মেদ মামলাটি ৫০০ ও ৫০১ ধারায় আমলে নিয়ে মাহফুজ আনামের প্রতি সমন জারি করে আগামী ৩০ মার্চ সমন প্রতিবেদন প্রাপ্তির জন্য তারিখ নির্ধারণ করেন আদালত।
মামলা সূত্রে জানা যায়, গত ১/১১ এর সময় ডেইলি স্টার পত্রিকায় বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট, বিভ্রান্তিমূলক, উদ্দেশ্যমূলক, পরিকল্পিত, ফরমায়েশি ও মানহানিকর সংবাদ প্রকাশ করে তাকে কারাবরণের প্রেক্ষাপট তৈরি করেন।
এর ফলে শেখ হাসিনাকে দীর্ঘ সময় কারাগারে অন্তরীণ থাকতে হয়। এতে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সভানেত্রী শেখ হাসিনাসহ বাদীর প্রভূত ক্ষতি ও মানহানি হয়েছে। এই ক্ষতি ও মানহানি আর্থিক পরিমাণ প্রকাশে অপরিসীম হলেও আইনি প্রতিকার বাস্তবায়নে ও কাঠামোতে যার পরিমাণ কমবেশি ১০ কোটি টাকা হবে বলে মামলার এজহারে উল্লেখ করেন বাদী।
মামলার বাদীপক্ষের আইনজীবী লিটন দেব  জানান, আদালত মামলাটি আমলে নিয়ে ৩০ মার্চ মামলার একমাত্র আসামি মাহফুজ আনামকে স্বশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির