,

পুলিশের সতর্কতা নোটিশ চাঁদপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিরাপত্তা বাড়াতে

 

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরে ইভটিজিং প্রতিরোধ ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি সতর্কতা নোটিশ জারি করেছে পুলিশ। মঙ্গলবার জেলা পুলিশ সুপার শামসুন্নাহার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রদান করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার কালেক্টরেট স্কুলে অ্যাসেম্বলি চলাকালে ব্যাগ নিয়ে অপরিচিত এক ব্যক্তি একটি প্রবেশ করে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করে। এ সময় তার ব্যাগ তল্লাশি করে বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। পরে পুলিশ সুপারের নির্দেশে তাকে আটক করা হয়। জিজ্ঞাবাসাদ করে তাকে মডেল থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়। এ ঘটনার পরই পুলিশ সুপার শামসুন্নাহার শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি সতর্কতামূলক এ নির্দেশনা দিলেন।

 

 

পুলিশ সুপারের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, চাঁদপুর শহর ও বিভিন্ন থানা এলাকার স্কুল, কলেজের সামনে কিছু উচ্ছৃঙ্খল যুবক অহেতুক জটলা সৃষ্টিসহ ইভটিজিং কাজে লিপ্ত থাকে। এ ধরনের ইভটিজারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াসহ কোনও অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তি যাতে স্কুল-কলেজে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সাধারণ জনগণ, অভিভাবক ও স্কুল-কলেজ কর্তৃপক্ষকে নিম্নবর্ণিত নির্দেশাবলী যথাযথভাবে পালন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।18412434e5b81fa6f3b0392842a521a2-Chandpur

 

 

নির্দেশনার মধ্যে রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকে অস্থায়ী দোকান বসিয়ে পরিবেশ নষ্ট করা যাবে না। ছাত্রীরা নির্বিঘ্নে স্কুল-কলেজে যাতায়াতের সময় এলাকা ইভটিজিংমুক্ত রাখার জন্য সংশ্লিষ্টদের তৎপর থাকতে হবে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে (কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাইস্কুল, মাদ্রাসাসহ) অ্যাসেম্বলি ও স্কুল চলাকালে কোনও অপরিচিত ব্যক্তি এলে তার গতিবিধির ওপর নজর রাখাসহ সন্দেহজনক ব্যাগ থাকলে তল্লাশি করতে হবে। তল্লাশিকালে আপত্তিকর কোনও বস্তু পাওয়া গেলে তাকে আটক করে তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানা, ফাঁড়ি, ক্যাম্প ইনচার্জকে অবহিত করতে হবে। অভিভাবক বা আত্মীয় পরিচয় দিয়ে কোনও আগন্তক যাতে স্কুলে প্রবেশ করতে না পারে সে বিষয়ে অভিভাবকদের আইডি কার্ডের ব্যবস্থা করতে হবে স্কুল কর্তৃপক্ষকে। প্রত্যেক প্রতিষ্ঠানের নিরাপত্তার জন্য নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

 

 

সেই সঙ্গে ইভটিজারদের সম্পর্কে তথ্য পুলিশ সুপারের কার্যালয়ে স্থাপিত ‘নারী ও শিশু সহায়তা কেন্দ্রের’ (০১৭৫৭-১০৪৮৩৪) নম্বরে এবং মাদক সংক্রান্ত তথ্য ‘মাদক নিরাময় ও তথ্যসেবা কেন্দ্র’ (০১৭১৬-৯৫৫৬২৬) জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া অপরাধমূলক যেকোন তথ্য পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর), সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল), সিনিয়র সহকারী পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল)সহ নিজ নিজ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল নম্বরে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

পুলিশ সুপার শামসুন্নাহার  বলেন, ইভটিজিং প্রতিরোধ এবং শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে সচেতন হতে হবে। তাছাড়া চাঁদপুর কলেক্টরেট স্কুলে প্রবেশকারী ওই লোকটির ব্যাগে যে বস্তুগুলো পাওয়া গেছে, তাতে মনে হচ্ছে তার উদ্দেশ্য ভিন্নরকম ছিলো। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। পাশাপাশি সকল শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর