রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে হাত পা বাঁধা অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

Las-Udder1-300x165নিজস্ব প্রতিবেদকসরাইলে হাত পা বাঁধা অবস্থায় অজ্ঞাত নামা মহিলার (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার পানিশ্বর ইউনিয়নের ষোলাবাড়ি গ্রামের কুমার বাড়ির নিকট মেঘনা নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, গত বুধবার বিকাল থেকে স্থানীয় লোকজন মেঘনা নদীতে মানুষ আকৃতির একটা কিছু ভাসতে দেখে। তীর থেকে দূরবর্তী স্থানে হওয়ায় তারা নিশ্চিত হতে পারেনি। গতকাল সকালে ওই লাশটি তীরে ভিড়তে থাকে। উৎসুক গ্রামবাসী শুকনায় দাঁড়িয়ে ভাসমান লাশটি একজন মহিলার নিশ্চিত হয়। পরে পুলিশকে খবর দেয়। সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আরশাদ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে উপস্থিত হয়। তারা দূর্গন্ধুক্ত হাত পা বাঁধা অবস্থায় মহিলার লাশটি উদ্ধার করে। পুলিশ ধারনা করছে ৪-৫ দিন আগে দূবৃত্তরা তাকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে। ওই লাশের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি। ওসি মোঃ আলী আরশাদ বলেন, ময়না তদন্তের জন্য লাশটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দিয়েছি। নাম পরিচয় বা কোন আত্মীয় স্বজনের সন্ধান এখনো পায়নি।

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা